ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৬:১৩ পিএম

নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে নড়াইল পৌরসভার একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি তখন নিজেদের বাড়িতে খেলাধুলা করছিল এবং তার মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে স্থানীয় একটি বাগানে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়।

আরও পড়ুন

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ভুক্তভোগীর মায়ের মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

মদিনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, কর্মস্থল চট্টগ্রাম

সজীব গ্রুপে জনবল নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

বিক্রয় ডটকমে এক্সিকিউটিভ নিয়োগ, লাগবে স্নাতক পাস

দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে তোলা কথিত মসজিদ উচ্ছেদ