ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৪:২৯ পিএম

খুলনায় বিদেশী রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সন্ত্রাসী গ্রেফতার

খুলনায় বিদেশী রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সন্ত্রাসী গ্রেফতার

খুলনার রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‌্যাব জানায়, আজ রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি রায়ের মহল এলাকার বাসিন্দা।

তার পিতার নাম শেখ লাল মিয়া।র‌্যাব জানায়, গ্রেফতারের পর রবিউলের বসতঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় তার দেখানো মতে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও পুলিশ ক্লিয়ারেন্স (পিসিপি আর) পর্যালোচনায় জানা গেছে, রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব -৬ আরও জানায়, গ্রেফতারকৃত রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

মামলা দায়ের শেষে উদ্ধার হওয়া বিদেশি রিভলবারসহ তাকে খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বিদেশী রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সন্ত্রাসী গ্রেফতার

শিশু নির্যাতন ‘শাসন’ নয়, অপরাধ: মাদ্রাসার শিশুরাও সমান সুরক্ষার অধিকারী

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

ফটিকছড়িতে চলছে টানা ৪৮ ঘণ্টার হরতাল

গাজীপুরে ৫ হাজার কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা

চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর