ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ১১:৫০ এএম

কাউন্সিলর একরামুল হত্যা

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল, ছবি: সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। 

রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় কাউন্সিলর ও যুবলীগ নেতা একরামুল হক নিহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন

এর আগে, কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার দেখানো হয়। এরপর ২০২৫ সালের ২০ জুলাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস

ক্লাব ফুটবলে ফিরেই নেইমারের জোড়া গোল

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক