বগুড়ার মহাস্থান থেকে কৃষকের মরদেহ উদ্ধার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মহাস্থান থেকে কৃষক জহুরুল ইসলামের (৪৮) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। জহুরুল মোকামতলা উপজেলার গুজিয়া তেলিপাড়া গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম জানান, আজ রোববার (২৬ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহটি মহাস্থান মাদ্রাসার পাশে মার্কেটের গলির ভিতর দেখতে পান। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে শিবগঞ্জ থানা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি
আরও পড়ুনজহুরুলের পরিবারের সদস্যরা জানান, তিনি গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে বের আর বাড়ি ফেরেননি।
মন্তব্য করুন









