রংপুরে সরকারি ওষুধসহ একজন গ্রেফতার
রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সরকারি ওষুধ মজুত ও বিক্রির সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার বাদল ফার্মেসিতে অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। এসময় চোরাই ১৬পিস সরকারি ভ্যাকসিটেড-আইজি ওষুধ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চণ্ডীপুর গ্রামের মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে অমল চন্দ্র রায়(৪৩)।
আরও পড়ুনবর্তমানে তিনি রংপুর মহানগরীর কোতয়ালী থানার সাগরপাড়া এলাকায় ভাড়া থাকেন। নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী গতকাল শনিবার দুপুরে জানান, উদ্ধার হওয়া ওষুধগুলো সরকারি হওয়ায় সেগুলো কীভাবে হাসপাতাল বা সরকারি সরবরাহ ব্যবস্থা থেকে বাইরে এসে বিক্রির জন্য মজুত করা হয়েছিল, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। একইসাথে এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন







