ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১১:২৫ পিএম

বগুড়ায় স্পিকার বক্সে মিললো ২১শ’ পিস ইয়াবা, কারবারি গ্রেফতার

বগুড়ায় স্পিকার বক্সে মিললো ২১শ’ পিস ইয়াবা, কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডিবি পুলিশ দুই হাজার একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে মহানগরের শেরপুর রোডে ইয়াকুবিয়া স্কুল এন্ড কলেজ মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, ডিবির এসআই মোঃ স্বপন মিয়ার  নেতৃত্বে  একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের ওই এলাকায় কাজী ওয়াকফো টাওয়ার এর উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২)কে গ্রেফতার করে একটি মাঝারি আকারের স্পিকার বক্স উদ্ধার করা হয়।

এরপর ওই বক্স খুলে তার মধ্যে বিশেষভাবে রক্ষিত সাদা কস্টেপ দিয়ে মোড়ানো দুইটি পটলায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ধৃত আবদুল্লাহ আল রাহাদ মামুন শহরতলির চারমাথা ধমকপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

আরও পড়ুন

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, বগুড়ার চারমাথা ভবেরবাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং এন্ড ওয়ার্কসপ এর ড্রয়ারে আরো ইয়াবা ট্যাবলেট আছে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার হতে একটি নীলরঙের পলিথিনের প্যাকেটে আরো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সে আরো স্বীকার করে যে দীর্ঘদিন থেকে বগুড়া মহানগরের বিভিন্ন মাদক সেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্পিকার বক্সে মিললো ২১শ’ পিস ইয়াবা, কারবারি গ্রেফতার

ইসলামের দৃষ্টিতে যে ৫টি পেশা সম্পূর্ণ নিষিদ্ধ

ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করে আওয়ামী লীগ : বগুড়ায় জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে আবু বক্কর সভাপতি ও সম্পাদক শামীম কাদির

গরীবদের পেটে লা*থি দেওয়ার এত ইচ্ছা কেন : হান্নান মাসউদ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে এই প্রহ্লাদ যোশী?