ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৭:৪৫ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে চার গরুসহ বসতঘর পুড়ে গেছে

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে চার গরুসহ বসতঘর পুড়ে গেছে

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত গ্রামে অগ্নিকাণ্ডে এক দিনমজুরের চারটি গরু ও বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টায় বিবিদাস চন্দ্র রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে চারটি গরু পুড়ে মারা যায়। পরে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী আতাউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে চার গরুসহ বসতঘর পুড়ে গেছে

বগুড়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকৃত ৭ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয় : তথ্যমন্ত্রী

দিনাজপুরের বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত মাদক কারবারি গ্রেফতার