ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৭:৩৬ পিএম

শিশুদের চিত্রাংকন, জুলাই ফটোগ্রাফি প্রতিযোগিতা

বগুড়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি (বগুড়া): জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরের উদ্যোগে জুলাই অভ্যুত্থান-২৪ এর ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার শহীদ পরিবার সম্মাননা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও লাল জুলাই ফটোগ্রাফি কনটেস্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও লাল জুলাই ফটোগ্রাফি কনটেস্ট বিজয়ীদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বগুড়া মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের ২২জন শিক্ষার্থী অংশ নিয়েছিল তাদের মধ্যে তিনজন শিশু চিত্রশিল্পীকে পথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানে পুরষ্কৃত করা হয়। লাল জুলাই ফটোগ্রাফি প্রতিযোগীতায় ৫০জন পেশাদার-অপেশাদার ফটোগ্রাফার তাদের চিত্রকর্ম জমাদেন।

যাচাই বাছাই শেষে ফটোগ্রাফি কনটেস্টে প্রথম স্থান অর্জন করেন প্রথম জুনায়েদ হাসান, দ্বিতীয় স্থান হয়ে অর্জন করেন শাহ আলম শেখ মুক্তার এবং তৃতীয় স্থান অধিকার করেন আব্দুল্লাহ আল হানিফ। বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুন

প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জনকারী শাহ আলম শেখ মুক্তার দৈনিক করতোয়ার মাল্টিমিডিয়া বিভাগের ক্যামেরাপার্সন এবং বগুড়া প্রেসক্লাবের কার্য নির্বাহি কমিটির সদস্য। জুলাই আন্দোলনে কনটেন্ট ক্রিয়েশনে অবদান রাখায় ইনতেশার রহমান কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান শেষে রাতে জুলাই আন্দোলনের ডকুমেন্টারী প্রদর্শন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৬ জন শহীদ পরিবারের প্রতিনিধিদের প্রদান করা হয় বিশেষ সম্মাননা পুরষ্কার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টাকৃত ৭ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয় : তথ্যমন্ত্রী

দিনাজপুরের বীরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুমিল্লায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত মাদক কারবারি গ্রেফতার

‘ভোটের ফল নিজের পক্ষে আনতেই বগুড়া রেজিস্ট্রি অফিসে রনির মহড়া’