ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৭:০৩ পিএম

বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের একজন মানুষও যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে আমরা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোকে ১০১ শয্যায় উন্নিত করেছি; যার কার্যাদেশ খুব শীঘ্রই দেওয়া হবে। 

আজ শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এদিন সকালে সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিক মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। এরপর তিনি হাসপাতালের প্রতিটা বিভাগ ঘুরে ঘুরে দেখে নানা অনিয়ম, দুর্নীতির চিত্র স্বচক্ষে দেখেন। বিশেষ করে হাসপাতালে রোগীদের সেবার মান, খাবার মান, হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ওষুধের বিশাল গোডাউনসহ নানাবিধ অনিয়মের চিত্র প্রত্যক্ষ করেন। দীর্ঘ আড়াই ঘণ্টা তিনি হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং হাসপাতাল পরিচালনায় নানা অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। 

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

পরে মন্ত্রী হাসপাতালসংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন পরিচালিত একটি ক্লিনিক পরিদর্শন করলে নানা অসংগতি দেখতে পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা ও নৈতিকতার শিক্ষা দিয়ে পরিবার থেকে প্রস্তুত করতে হবে: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

পিছিয়ে গেল রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তি

মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান