ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০১:২৪ পিএম

বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা

বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা, ছবি: প্রতিকী ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় নিজের ঘরের বারান্দার তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের বাহাদুর আলী খানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও মাঝেমধ্যে তিনি স্বজনদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। সম্প্রতি তার মানসিক সমস্যার অবনতি হলে কয়েক দফা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনেন।

শুক্রবার তিনি স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং রাতে একমাত্র ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমান। শনিবার ভোরে তার স্ত্রী কৃষিকাজের জন্য শ্রমিক ডাকার উদ্দেশ্যে তাকে ডাকতে গিয়ে বাড়ির বারান্দার তীরের সঙ্গে গলায় গামছা পেচানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে তার চিৎকারে ছেলে ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন।

আরও পড়ুন

ধুনট থানার ভাপ্রোপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে নজরুল ইসলামের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা

ইতালির কোচ হচ্ছেন পিরলো

জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থান’ প্রস্তাব গৃহীত

জরিপে সেরা দশেও নেই বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী রদ্রি

ফ্রান্স ও স্পেনে দাবানল : সরিয়ে নেয়া হলো সোয়া ২ লাখ মানুষকে

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন : আইনমন্ত্রী