ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১২:৩৬ পিএম

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা 

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা , ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বাগেরহাট শহরতলীতে এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম নিজাম উদ্দিন শান্ত। তিনি বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন তিনি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট শহর থেকে গ্রামের বাড়ি পশ্চিমভাগ এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাতরা নিজাম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবীকে হত্যা 

স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি

চিলির ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার