ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০১:৪০ এএম

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

ছবি : সংগৃহীত, চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে লোকাল বাসে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত মো. জসিম (৩৫) ফটিকছড়ি উপজেলার ভোজপুর এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ি ফেরার উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ওঠেন ওই ছাত্রী। অভিযোগ অনুযায়ী, বাসে সিটের পেছনে বসা জসিম সিগারেটের ছাই ফেলার অজুহাতে বারবার তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। এতে ছাত্রী ও অন্যান্য যাত্রীরা প্রতিবাদ জানালে অভিযুক্ত তাকে হুমকি-ধমকি দেন। পরে হাটহাজারী এলাকায় তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে বাসটি থামলে অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশায় সেখানে এসে আবার বাসে ওঠেন। অভিযোগ রয়েছে, বাসে উঠেই তিনি ওই ছাত্রীর চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

আরও পড়ুন

এ সময় বাসের যাত্রী, চালক ও হেলপার মিলে জসিমকে আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানান, ঘটনার সময় ওই শিক্ষার্থী একাই বাড়ি ফিরছিলেন। বিষয়টি জানার পর তারা ফটিকছড়ি থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার বিষয়ে কথা বলেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বস্তুটি ছিলো আইইডি বোমা : ডিএমপি

প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, কে হচ্ছেন ইতালির কোচ?

মিরপুরে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ