ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১২:১০ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি, ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । এতে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

আজ শনিবার (২৫ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় সব সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন

এই পরিস্থিতি বিবেচনায়  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুন্দ্রবন্দরে সতর্কতা জারি

চিলির ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২