ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৯:৫২ পিএম

উপস্থাপনায় ফিরলেন মুনমুন

মুনমুন

দীর্ঘ বিরতির পর আবারও আলোচনায় উপস্থাপক রুমানা মালিক মুনমুন। একসময় টেলিভিশন পর্দার পরিচিত মুখ হলেও কানাডায় স্থায়ী হওয়ার পর কয়েক বছর শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন তিনি। এবার নতুন উদ্যমে দর্শকের সামনে ফিরেছেন ভিন্নধর্মী অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’-এর মাধ্যমে। গবেষণাভিত্তিক এই আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের গুণী মানুষের জীবন, সংগ্রাম, সাফল্য ও অজানা গল্প তুলে ধরছেন তিনি।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’-এর মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মুনমুন। তৌকীর আহমেদের চলচ্চিত্র দারুচিনি দ্বীপ দিয়ে অভিনয়ে অভিষেক হলেও উপস্থাপক হিসেবেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘আমার আমি’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছিলেন, কেবল পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, বরং এমন একটি গবেষণানির্ভর অনুষ্ঠান করতে চান, যা দীর্ঘদিন মানুষের মনে জায়গা করে নেবে। সেই ভাবনারই বাস্তব রূপ ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’।

 

অনুষ্ঠানটির প্রতিটি পর্বে অভিনয়, সংগীত, সাহিত্য, শিল্প, স্থাপত্যসহ বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিদের জীবনগল্প ও অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে। প্রথম পর্বে অতিথি হয়েছেন নৃত্যশিল্পী শামীম আরা নিপা। পরবর্তী পর্বগুলোতে থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, তারিক আনাম খান, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খান, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক নাসরীন জাহান এবং স্থপতি রফিক আজমসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

আরও পড়ুন

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সাজ্জাদ হুসাইন, যিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় জনপ্রিয় টক শো ‘আমার আমি’ পরিচালনা করেছেন। মুনমুনকে উপস্থাপক হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এই অনুষ্ঠানের ভাবনা ও উপস্থাপনার ধরন সবচেয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন মুনমুন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কারণে শুটিংয়েও পুরনো সেই বোঝাপড়ার প্রতিফলন দেখা গেছে।

গত ৫ থেকে ৮ জুলাই অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। ১৩ পর্বের ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ বর্তমানে কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে প্রচারিত হচ্ছে। প্রতি সপ্তাহে প্রকাশিত নতুন পর্বের মাধ্যমে দেশের গুণী মানুষের জীবনগাথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের পাশাপাশি দর্শকদের অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপস্থাপনায় ফিরলেন মুনমুন

আইপিডিসি ফাইন্যান্সে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

একটি করে বৃক্ষরোপণ করুন : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বগুড়ার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানী অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন কৃষি সচিব

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের