ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৯:২২ পিএম

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে পরিচালিত ওই চৌকিতে হামলা হয়। জঙ্গিরা প্রথমে নিরাপত্তা চৌকিতে প্রবেশের চেষ্টা চালায়। তবে ব্যর্থ হলে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চৌকির বাইরের দেয়ালে আঘাত করে বিস্ফোরণ ঘটায়।

হামলায় পাকিস্তানের ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ ১৫ জন নিহত হয়েছেন। 

আরও পড়ুন

হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি জানিয়েছে, অভিযানে ৪ জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল। 

২০০৭ সাল থেকে টিটিপি পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। সংগঠনটির লক্ষ্য দেশটির বর্তমান সরকারকে উৎখাত করে তাদের কট্টরপন্থী ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা। সূত্র: খালিজ টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও‘র উদ্যোগে ব্রিজের মুখ থেকে কচুরিপানা অপসারণ

বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি আত্মগোপেনে

কিশোরগঞ্জে বিলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি