ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৯:৪০ পিএম

একটি করে বৃক্ষরোপণ করুন : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

একটি করে বৃক্ষরোপণ করুন : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সাথে সাথে একটি করে বৃক্ষ রোপণ করুন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। এ কারণে সবাইকে একটি করে বৃক্ষ রোপণ করতে আহ্বান করছি। গাছ কার্বনডাই অক্সাইড ছাড়ে আর আমরা গাছ থেকে অক্সিজেন নেই। একারণে গাছ লাগানো জরুরি। 
আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১০দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার আবু সাইম, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা জজ আদালতের পিপি এড. মির্জা নাজমুল ইসলাম কাজল। এসময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি করে বৃক্ষরোপণ করুন : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বগুড়ার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানী অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন কৃষি সচিব

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও‘র উদ্যোগে ব্রিজের মুখ থেকে কচুরিপানা অপসারণ

বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে মহড়া দেয়া সেই রনি আত্মগোপেনে