ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৮:১৩ পিএম

তিন বছরের তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন মো. সাহাবুদ্দিন

তিন বছরের তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন মো. সাহাবুদ্দিন, ছবি: সংগৃহীত।

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একমাত্র ঘটনা।

২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ এ বছরের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। 

ফলে ২০২৪, ২০২৫ ও ২০২৬ পর পর তিন বছর তিনটি সরকারকে শপথ পড়িয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরের তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন মো. সাহাবুদ্দিন

দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের

মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও এই সরকারকে সমর্থন দিয়েছেন রাষ্ট্রপতি

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল 

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি