ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৮:১১ পিএম

দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের

মুস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তবে চোটের কারণে দ্যা হান্ড্রেড মিস করছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ে সফরে প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর পুরো সফর থেকেই ছিটকে গিয়েছিলেন ফিজ। 

জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। ফিজের চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের মত লাগবে বলে জানিয়েছিলেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তখনই শঙ্কা জেগেছিল দ্যা হান্ড্রেডে খেলার ব্যাপারে। যদিও বিবৃতি দিয়ে বার্মিংহাম জানিয়ে দেয়, খেলতে না পারলেও আগের সূচি অনুযায়ী ইংল্যান্ডে যাবেন মুস্তাফিজ। সেখানে চোটের পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুস্তাফিজের দ্যা হান্ড্রেড মিস করার কথা জানিয়েছে বার্মিংহাম। কারণ হিসেবে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া চোটের কথাই জানানো হয়েছে। সাথে বদলি ক্রিকেটারের নামও দ্রুতই জানানো হবে বলা হয়েছে।

ড্রাফট থেকে এক লাখ পাউন্ডে ফিজকে দলে টেনেছিল বার্মিংহাম। দ্যা হান্ড্রেডের নতুন আসর শুরু হয়েছে ২১ জুলাই, ফাইনাল আগামী ১৬ আগস্ট। চলতি বছরে আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 

আরও পড়ুন

তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। এবার সুযোগ পেলেন দ্যা হান্ড্রেডে, চোটের কারণে এখানেও খেলা হচ্ছে না।

খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে দ্যা হান্ড্রেডে খেলা হত মুস্তাফিজুর রহমানের। নিজেকে তাই কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন ফিজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের

মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও এই সরকারকে সমর্থন দিয়েছেন রাষ্ট্রপতি

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল 

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

টক-মিষ্টি স্বাদের লটকন, কেন পুষ্টিকর?