জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকারের বক্তব্য শেষ হওয়ার পরপরই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের ১৫ তলায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।
আরও পড়ুনএতে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








