ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০১:৫৮ এএম

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

ছবি : সংগৃহীত, প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কনিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিতর্ক ও আন্দোলনের মধ্যে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্ট ও ভিডিও বার্তায় তিনি জানান, পরীক্ষা-সংক্রান্ত জালিয়াতি দমনে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

মোদী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পর গত আড়াই মাসে সরকার একাধিক কার্যকর ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় জড়িত অনেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একটি মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট হতে না দেওয়া। প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর পুনর্মূল্যায়ন বা প্রয়োজনীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকার কাজ করেছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ তারিখ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, ফল প্রকাশের পরও সরকার থেমে থাকছে না। প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ইতোমধ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সহকর্মীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী সোমবার থেকে শুরু হওয়া পার্লামেন্টের দ্বিতীয় সপ্তাহের অধিবেশনে পরীক্ষা-সংক্রান্ত জালিয়াতি রোধে কঠোর আইনি বিল দ্রুত পাস করানোর চেষ্টা করবে সরকার।

মোদী আশ্বাস দেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত

দেশে ২২ দিনেই রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না এটা নিশ্চিত: শফিকুল আলম