ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৯:০৫ পিএম

ভারত থেকে আনা ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

ভারত থেকে আনা ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রায় ১ কোটি টাকার অবৈধ কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত সাহাজুদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৫০), মৃত আব্দুল সামাদের ছেলে আব্দুল মান্নান (৫৫) এবং তার ছেলে মো. মামুন মিয়া (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাতে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৭টি বস্তায় রাখা ৬১৮ পিস ভারতীয় কাতান শাড়ি, ১০ পিস স্যুটের থান কাপড় ও ২টি লেহেঙ্গা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত বাল্কহেড নৌকাও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশের দাবি, চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের কাপড় এনে বালিকান্দি গ্রামে মজুত করে রাখছিল। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ  বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৭টি বস্তাভর্তি ভারতীয় অবৈধ কাপড় ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে আনা ১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের তদন্ত করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

স্কুল টিফিনের রুটিতে মিললো ধারালো ব্লেড,শিক্ষা কর্মকর্তাকে শোকজ

পাবনার নিরাপদ খাবার পানির সংকট স্বাস্থ্যঝুঁকিতে উপজেলার ৩ লাখ মানুষ

দিল্লির আন্দোলনের সমর্থনে কলকাতায় বিক্ষোভ মিছিল