ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৮:২৮ পিএম

মানিকগঞ্জে থানায় ওসির কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

মানিকগঞ্জে থানায় ওসির কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে থানা ভবন।

থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল পৌনে চারটার দিকে থানার ওসি মো. মনির হোসেনের কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওসির কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের সময় কক্ষে ছিলেন না বলে জানিয়েছেন ওসি মো. মনির হোসেন। তিনি বলেন, ‘আমি কক্ষের বাইরে ছিলাম। হঠাৎ খবর পাই রুমে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি ভেতর থেকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় বিপদ এড়ানো গেছে।’

আরও পড়ুন

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি অথবা টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষার বৃষ্টিতে বগুড়ার বাজারে উত্তাপ

মানিকগঞ্জে থানায় ওসির কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন

টঙ্গীতে তালাবদ্ধ ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ