ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৭:৫০ পিএম

তোপের মুখে ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক : সিনেদুনিয়ার তারকাদের সবচেয়ে বড় শক্তি তার দর্শক। কোনো অভিনেতাকে তারকা খ্যাতির চূড়ায় পৌঁছাতে ভক্তরাই সবচেয়ে বড় ভূমিকা রাখেন। আর সেই ভক্তরাই যখন বিপরীতে চলে যান, তখন স্টারডম ফিকে হয়ে যেতে খুব বেশি সময় লাগে না। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এমন বিপদেই পড়েছেন।

ভারতের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের চলমান সিজেপি আন্দোলন নিয়ে সরগরম পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক বলিউড তারকা যখন রাজপথে নামা শিক্ষার্থীদের সমর্থনে সোচ্চার হচ্ছেন, তখনো নিশ্চুপ ক্যাটরিনা কাইফ। আর তার এই চুপ থাকাতেই মারাত্মক ক্ষুব্ধ ও হতাশ তার ভক্তরা। প্রিয় তারকার এই নীরবতা মেনে নিতে না পেরে ক্ষোভে নিজেদের ৭০ হাজার ফলোয়ারের জনপ্রিয় ইনস্টাগ্রাম ফ্যান পেজটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে এক ভক্তদল। মঙ্গলবার ক্যাটরিনা কাইফের সবচেয়ে বড় ফ্যান পেজগুলোর একটি ‘ক্যাটহলিক ফ্যানস’ তাদের অ্যাকাউন্টে একটি কড়া বার্তা পোস্ট করে।

আরও পড়ুন

পেজের অ্যাডমিন ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ছোটবেলা থেকেই আপনাকে ভালোবেসে এসেছি। কিন্তু যারা আপনাকে মন থেকে এত ভালোবাসল, সেই ভারতীয় এবং শিক্ষার্থীদের জন্য একটা কথা বলার সাহসও আপনার নেই। সরকারের বিরুদ্ধে কথা বলার মতো মেরদণ্ড আপনার নেই। আপনার কঠিন সময়ে আমরা পাশে ছিলাম, কিন্তু আপনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। তাই আপনাকে আনফলো করে এই ফ্যান পেজটি চিরতরে বন্ধ করে দিচ্ছি, আপনি আমাদের ভালোবাসার যোগ্য নন। মুহূর্তের মধ্যেই পোস্টটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন ফ্যান পেজের অ্যাডমিনের এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করে কমেন্ট সেকশনে তাদের সমর্থন জানান। তবে সব ভক্তই কিন্তু ক্যাটরিনার বিরুদ্ধে যাননি। তার ভক্তদের অপর একটি পক্ষ ক্যাটরিনার হয়ে ঢাল ধরেছেন। তাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে আন্দোলনকারীদের যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, ঠিক তেমনি ক্যাটরিনারও নীরব থাকার বা তার পছন্দ নির্ধারণ করার স্বাধীনতা রয়েছে। কেউ মুখ খুললেই তাকে ভালো আর চুপ থাকলে ব্ল্যাকমেইল করা বন্ধ করা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তোপের মুখে ক্যাটরিনা

ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী উদ্ধার হলেও মামলা নেয়নি থানা

সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে থাকছে না খেলাফত মজলিস

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

‘মন দাও’ ও ‘বসন্তের কোকিল’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন অলংকার

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভাজন শুনানি ঘিরে উত্তেজনা, ইউপি কার্যালয়ে ভাঙচুর