ভারতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুলেলেন সালমান খান
বিনোদন ডেস্ক : ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET-UG)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বিষয়টিকে রাজনৈতিক সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সালমান খান বলেন, আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ। তবে পরবর্তীতে পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিক্ষোভে আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান এই অভিনেতা।
তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার প্রশংসা করে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে শিক্ষার্থীদের সোচ্চার হওয়া সাহসিকতার পরিচয় বহন করে। একই সঙ্গে আন্দোলনরত সন্তানদের পাশে দাঁড়ানো অভিভাবকদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সালমানের ভাষ্য, এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার একটি সংকট। তাই এ আন্দোলনকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত করা উচিত নয়। তিনি মনে করেন, এই আন্দোলনের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য।
তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে। তার মতে, শিক্ষা এমন একটি ক্ষেত্র হওয়া উচিত, যা তরুণদের কাছে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে এবং ভারতকে বৈশ্বিক শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
আরও পড়ুনউল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-UG-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।
এদিকে, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করেও উত্তেজনা বৃদ্ধি পায়। পরবর্তীতে দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে বিরোধী নেতা রাহুল গান্ধীও সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1784735847.jpg)
_medium_1784730436.jpg)
_medium_1784730109.jpg)
_medium_1784729305.jpg)
_medium_1784728090.jpg)
_medium_1784726293.jpg)


