বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে চর্জশিট
কোর্ট রিপোটার : বগুড়ার শাজাহানপুরে ইট-বালু ব্যবসায়ী ও হাঁসের খামারি নূর আলমকে (২৭) মারপিটসহ কুপিয়ে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এই আসামিরা হলো-শাজাহানপুর উপজেলার দেশমার আব্দুল মান্নান ও তার ছেলে সাহাদত হোসেন ওরফে সুজন, মৃত আছাদ আলীর ছেলে আব্দুল বছেদ, মৃত আব্দুস ছাত্তার ফকিরের ছেলে শহিদুল ইসলাম, বেল্লাল হোসনের ছেলে জোবাইর রহমান ওরফে জোবায়ের, আফজাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম, মনির উদ্দিনের ছেলে আবু হোরায়রা ওরফে নতুন, মুক্তার হোসেনের ছেলে নাদিম মাহমুদ, আব্দুল গফুরের ছেলে ফয়সাল আহমেদ ওরফে জিসান, মৃত আশরাফ আলীর ছেলে আব্দুর রাজ্জাক, মৃত আফতাব আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ এবং মৃত রোকমান আলীর ছেলে নুরে আলম সিদ্দিক ওরফে আলম।
উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মোফাজ্জল হোসেন ও নাছিমা খাতুনের ছোট ছেলে নূর আলম ইট-বালুসহ হাঁসের খামারি হিসেবে ব্যবসা করতেন। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় নূর আলম তার বন্ধু মিস্টারকে সাথে নিয়ে মোটরসাইকেলরযাগে বাড়ি থেকে দেশমা বাজারের চারমাথায় যান।
এসময় আসামিরা তাদের ওপর চড়াও হয়ে মিস্টারকে মারপিট শুরু করলে নূর আলম মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাবার সময় আসামিরা পিছু ধাওয়া করে জামহাটা গ্রামের জনৈক বাবুর বাড়ির সামনে পাকা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নূর আলমকে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত নূর আলমের মা নাছিমা খাতুন বাদি হয়ে ওই ১২ জনের নাম উল্লেখ করে শাজজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি মামলাটি তদন্ত শেষে এসআই আবু সাঈদ এজাহারনামীয় ওই ১২ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন







