ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৫:১৩ পিএম

টেকনাফ নাফ নদী থেকে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ নাফ নদী থেকে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে জুস মোহাম্মদ (৩০) ও টেকনাফ আলীখালী ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৩৭)।

আরও পড়ুন

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে কৌশলগত অবস্থান নেয়। ভোর ৩টার দিকে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে একটি সন্দেহভাজন নৌকা শনাক্ত করে বিজিবি। ধাওয়া দিলে নৌকায় থাকা চোরাচালানকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোর স্বাস্থ্যসেবায় ভলান্টিয়ার পিয়ার লিডার (VPL) মডেল সুপারিশ

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

ঢাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা

টেকনাফ নাফ নদী থেকে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

খুলনা পাবলিক কলেজের ছাত্রের পুকুরে ডুবে মৃত্যু

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করলো মন্ত্রণালয়