ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৪:৫৭ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। হাঁটতে হাঁটতে তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ডারে ধাক্কা দেয়। পরে ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী আবু বক্কর মোল্লা বলেন, আমি ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডারে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় পথচারীর মৃত্যু

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: মনির হোসেন চৌধুরী

ব্যারিস্টার সুমনের জামিন

মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রি যুবকের লাশ উদ্ধার

২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ