রংপুর রেঞ্জ ডিআইজির রিজার্ভ ও ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন
রংপুর জেলা প্রতিনিধি : রংপুর জেলার নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম। জেলা পুলিশের একটি চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম অফিসার ও ফোর্সদের সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো: রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো: নাছিমুজ্জামান, মো: আবু রায়হান, মো: মুকুল হোসেন ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।
আরও পড়ুনমন্তব্য করুন







