ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ১১:১১ পিএম

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই বরখাস্ত

সুমন আলী

রাজশাহী প্রতিনিধি: চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ পার্থ প্রতীম আচার্য্য এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেন।

চিঠিতে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার সুমন আলী এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড হয়েছে। তার এমন কর্মকান্ডে রাজশাহী স্টেশনে অনাকাক্সিক্ষত ঘটনার সৃষ্টি হয়েছে। তাই তদন্তপূর্বক তাকে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

সাময়িক বরখাস্তকালীন সময়ে সুমন আলীকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকশীর ডিভিও দপ্তরে অবশ্যই উপস্থিত থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ফুরকান উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে তিনি এক টিটিইকে সরকারি রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা নিতে দেখেন।

আরও পড়ুন

তিনি এর প্রতিবাদ করলে ওই টিটিই ও তার সাথে থাকা আরেক ব্যক্তি তাকে টি-শার্টের কলার ধরে দুই বগির মাঝখানে নিয়ে বেধড়ক মারধর করেন। পরে অন্য যাত্রীরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সরে যান।

এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলে ট্রেন চলাচল শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই বরখাস্ত

নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

বগুড়ার সোনাতলায় তলিয়ে গেছে আউস আমনের বীজতলা, যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি

আগামীকাল ঢাকায় আসবেন আতিফ আসলাম

সিরাজগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আদালতে মামলা

বগুড়ার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার