ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ১১:০৭ পিএম

নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে নিষিদ্ধ চায়না রিং জাল দ্বারা অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে গতকাল সোমবার জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ৫৪ টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত জাল ও অবৈধভাবে নির্মিত বাঁধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন জানান, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের পোন এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

এ কারণে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মুবাশ্বির হোসেন সহ পুলিশ ফোর্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

বগুড়ার সোনাতলায় তলিয়ে গেছে আউস আমনের বীজতলা, যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি

আগামীকাল ঢাকায় আসবেন আতিফ আসলাম

সিরাজগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আদালতে মামলা

বগুড়ার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ