ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৯:৫২ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ার ভালী গ্রামের কাঁচা সড়কে জনদুর্ভোগ

বগুড়ার দুপচাঁচিয়ার ভালী গ্রামের কাঁচা সড়কে জনদুর্ভোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ভালী গ্রামের প্রায় ১ কিলোমিটারের অধিক মাটির কাঁচা সড়কটির উপর দিয়ে যানবাহনসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি নামলেই মাটির এই সড়কটি কর্দমাক্ত হয়ে জনদুর্ভোগ  তৈরি হচ্ছে।

উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে চামরুল ইউনিয়নের ভালী কাথহালী গ্রাম অবস্থিত। এই ভালী কাথহালী এলাকায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা সদরের ধাপহাট নিমতলা থেকে বড় শিমলা সড়কটির ভালী স্কুল থেকে দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার সড়ক মাটির। ওই দুই গ্রামের মানুষসহ স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা এই মাটির সড়ক দিয়েই যাতায়াত করে থাকে।

মাটির এই সড়কের অনেক স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় এক পশলা বৃষ্টি নামলেই গর্তগুলো পানিতে ভরে থাকছে এবং সম্পূর্ণ সড়ক কর্দমাক্ত অবস্থায় পরিণত হচ্ছে। এছাড়াও সড়কটির দু’পাশে কয়েকটি পুকুর থাকায় বৃষ্টির পানিতে সড়কটি ধ্বসে পুকুরের পানিতে পড়ে সড়কটি সংকুচিত হয়ে পড়ছে। এতে গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে আজ মঙ্গলবার (২১ জুলাই) ভালী কাথোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিহা আক্তার, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নূরি আক্তারসহ অনেক শিক্ষার্থী জানান সড়কটি কর্দমাক্ত থাকায় তারা কয়েকদিন যাবৎ স্কুলে যেতে পারছে না।

আরও পড়ুন

গ্রামের রেজাউল ইসলাম, আবু সাঈদ, অটোভ্যান চালক মজনু, মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী মারুফা সুলতানা মিম, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফারদিন অভিসহ অনেকেই জানান, মাটির সড়কটি দিয়ে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে এই বর্ষা মৌসুমে দুর্ভোগের সীমা থাকে না। সড়কটি দ্রুত পাকাকরণের জন্য স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছেন তারা।

স্থানীয় চেয়ারম্যান শাহজাহান আলী জানান, সড়কটি পাকাকরণ জরুরী প্রয়োজন। ২০২৫-২৬ অর্থ বছরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বরাদ্দ থেকে ৫ লাখ টাকায় সড়কটি প্রাথমিক ভাবে ইট সলিং করণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে দরপত্রের মাধ্যমে ঠিকাদারও নির্বাচিত হয়েছে। বৃষ্টির কারণে কাজ শুরুতে বিলম্ব হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ ৩ আগস্ট

নাটোরের সিংড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

বগুড়ার দুপচাঁচিয়ার ভালী গ্রামের কাঁচা সড়কে জনদুর্ভোগ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সংগ্রাম থেকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে: বগুড়ার মোছাঃ অনন্যা খাতুনের অনুপ্রেরণার গল্প

রাজশাহীতে শয়নঘরে মিলল দম্পতির মরদেহ