ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৯:২১ পিএম

রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে চিকলী নদীতে গোসল করতে নেমে আজ মঙ্গলবার (২১ জুলাই) পানিতে ডুবে সুলতান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত সুলতাল আলী উপজেলার ফাজিলপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত সকালে বৃদ্ধ সুলতান আলী বাড়ির পাশে চিকলী নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

আরও পড়ুন

তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার শরীফ আব্দুল্লাহ বলেন, নদীর গভীরতা বেশি হওয়ায় রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দলের সহায়তায় সকাল সাড়ে ১০টার দিকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বগুড়া গড়ে তুলুন : বৃক্ষমেলায় সিটি প্রশাসক স্বাধীন

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সংগ্রাম থেকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে: বগুড়ার অনন্যা খাতুনের অনুপ্রেরণার গল্প

বগুড়ার শেরপুরে খাল খনন ও পুনরুদ্ধার প্রকল্পের সুফল পেতে শুরু করেছে কৃষক

জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার