ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৯:৩৩ পিএম

রাজশাহীতে শয়নঘরে মিলল দম্পতির মরদেহ

রাজশাহীতে শয়নঘরে মিলল দম্পতির মরদেহ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে শয়নঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এরা হলেন- আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা মনিরুল ইসলাম ও তার স্ত্রীকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় স্বজনদের সন্দেহ হলে পাশের একটি কক্ষের তালা ভেঙে ঘরটিতে ঢুকে বিছানায় তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বাঘা থানা পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ দুটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাওয়া গেলে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে শয়নঘরে মিলল দম্পতির মরদেহ

লক্ষ্মীপুরে নকল ঘি তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রাম হাটে তৈরি হয়েছে নতুন জীবিকার সুযোগ : ব্যস্ত জীবনে মাছ কাটার চাহিদা বাড়ছে

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বগুড়া গড়ে তুলুন : বৃক্ষমেলায় সিটি প্রশাসক স্বাধীন