ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৪:০৫ পিএম

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি প্রশাসনের অভিযান

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি প্রশাসনের অভিযান, ছবি: দৈনিক করতোয়া।

শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া মহানগরের কামারগাড়ী রেলঘুমটি এলাকায় সাতানী হাউজিং এরিয়ার পাশে সরকারি জায়গায় (জলাশয়) অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন ও জাহাঙ্গীর আলম। এসময় সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা যায়।

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি প্রশাসনের অভিযান, ছবি: রাহেনুর ইসলাম। 

আরও পড়ুন

বগুড়া পৌরসভার হাট—বাজার শাখার বাজার পরিদর্শক মো. আব্দুল হাই জানান, সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবীরা কামারগাড়ী রেলঘুমটি থেকে সেউজগাড়ী পালপাড়া মন্দিরসংলগ্ন তিনমাথা রোডের দক্ষিণ পাশের জলাশয় এবং সড়ক ও জনপথ বিভাগের বড় ড্রেন ঘেঁষে গড়ে ওঠা সীমানা প্রাচীরের টিনের বেড়া ভেঙে দেয়। এছাড়াও বাংলাদেশ রেলওয়ের বগুড়া অঞ্চলের কানুনগো এবং জায়গাটি রেল কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ নেওয়া বিবাদি পক্ষের আব্দুল হাকিম ও ছাইফুল ইসলামকে আদালতে পরবতীর্ তারিখ চলতি মাসের ২৭ জুলাই ওই জায়গা কী ভিত্তিতে শ্রেণি পরিবর্তন হয়েছে সেই আবেদন, বরাদ্দ গ্রহণসহ সকল দলিল ও আবেদনসহ আদালতে হাজির হওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি প্রশাসনের অভিযান

সাভারে রিকশা চোর সন্দেহে যুবক নিহত

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বগুড়ায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ, জনভোগান্তি

জামায়াত এমপি’র ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল