ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৪:৪৫ পিএম

শাড়ি বিতর্কে তানজিন তিশার পাশে দাঁড়ালেন জয়

শাড়ি বিতর্কে তানজিন তিশার পাশে দাঁড়ালেন জয়, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে শোবিজ অঙ্গনে। এ পরিস্থিতিতে অভিনেত্রী তানজিন তিশার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে জয় লিখেছেন,‘একজন জনপ্রিয় শিল্পীর জন্য এমন ঘটনা অত্যন্ত বিব্রতকর। আইনি জটিলতা একসময় শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের মনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়, তা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে থাকে।’

জয়ের ভাষায়, ‘বিষয়টি একজন তারকা অভিনেত্রীর জন্য খুবই বিব্রতকর। সামান্য টাকার শাড়ির জন্য তার যে ভোগান্তি হচ্ছে, সেটা খুব দ্রুত কেটে যাবে। কিন্তু সাধারণ মানুষের মনে থেকে যাবে ‘এই সেই তানজিন তিশা, যে শাড়ি নিয়ে প্রতারণা করেছিলো।’ খুব কম মানুষই মনে রাখবে, তিনি একজন অসাধারণ অভিনেত্রী।’

সংবাদমাধ্যমের শিরোনাম নিয়েও নিজের মত প্রকাশ করেন জয়। তার মতে, শিল্পীর প্রতি আরও মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত। তিনি লেখেন, ‘যদি শিরোনাম হতো ‘তুচ্ছ ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়ে নাজেহাল হচ্ছেন তানজিন তিশা’, তাহলে হয়তো শিল্পীর প্রতি ইতিবাচক বার্তা যেত। শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে।’

আরও পড়ুন

জয়ের এই পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মানবিক অবস্থানের প্রশংসা করছেন। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত অভিমান ভুলে একজন সহকর্মীর পাশে দাঁড়ানোর এই বার্তা শোবিজ অঙ্গনের জন্য ইতিবাচক উদাহরণ হতে পারে।

উল্লেখ্য, প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়ি বিক্রিকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সে সময় একটি আইনি নোটিশের মাধ্যমে বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি আদালতের সমন জারির পর সেই পুরোনো অভিযোগ আবারও নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাড়ি বিতর্কে তানজিন তিশার পাশে দাঁড়ালেন জয়

এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্য শেষ

স্পেনের বিপক্ষে যে ৫ কারণে জিততে পারে আর্জেন্টিনা

দুর্গাপুরে ডিবি পরিচয়ে চাচার বাড়িতে ডাকাতি, আটক ৩

পরিচয় মিলেছে শাপলা চত্বরে নিহত ৫৮ জনের 

বুলাওয়েতে সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ