ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ১২:০১ পিএম

ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের ইন্তেকাল : উপাচার্যের শোক 

ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের ইন্তেকাল : উপাচার্যের শোক, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার  ইন্তেকাল করেছেন। গতকাল (১৭ জুলাই ) শুক্রবার দিবাগত রাত ১২: ১৫ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবৎ তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, দুই পুত্র —সহ অসংখ্য ছাত্র—ছাত্রী,  আত্মীয়—স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ভূগোল ও পরিবেশ  বিভাগের  অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অবদানের তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত  অধ্যাপকের মরদেহ আজ শনিবার  দুপুর ১২: ০০টায়  ভূগোল ও পরিবেশ বিভাগে আনা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ'য়  জানাযার নামাজ শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের ইন্তেকাল : উপাচার্যের শোক 

মোবাইল ফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু 

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা—কর্মচারী বরখাস্ত

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২ 

ফিফার ওপর স্কালোনির ক্ষোভ

রংপুর বিভাগের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা