ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৭:০৮ পিএম

রায়েরবাজারে জুলাই শহিদদের কবর জিয়ারতে ডাকসু 

রায়েরবাজারে জুলাই শহিদদের কবর জিয়ারতে ডাকসু 

ঢাবি প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া-মোনাজাত কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর রায়েরবাজারস্থ জুলাই শহিদ কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে জুলাই আন্দোলনের বীর শহিদদের কবর জিয়ারত শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

এ সময় দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচারের সংগ্রামে জীবন উৎসর্গকারী শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে মোনাজাতে শহিদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

দোয়া-মোনাজাত শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, বর্তমানে ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের শহিদদের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান। তাঁর ভাষ্য, জুলাইয়ের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি অনতিবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর চালু এবং বেওয়ারিশ শহিদদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।

কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত কর্মসূচিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ এবং বেলাল আহমেদ খান অপুসহ ডাকসুর নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জুলাই আন্দোলনে শহিদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁদের আত্মার শান্তি কামনা এবং জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়েরবাজারে জুলাই শহিদদের কবর জিয়ারতে ডাকসু 

আমাদের ৩ দফার বাহিরে যারা যা বলবে তারা সবাই ফ্রড : এইচএসসি পরীক্ষার্থী

সব ধর্মের মানুষের উন্নয়নেই কাজ করছে সরকার: মির্জা ফখরুল

বগুড়ার আদমদীঘির দুই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ

অন্যকে রক্ত দেওয়ার পর যে  খাবারগুলো খাওয়া যাবে না

সাংবাদিকদের স্বাধীনতা হরণ কখনোই চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী