ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১১:১৮ পিএম

এনসিপি নেতার বক্তব্যে জয়বাংলা, পরে বললেন ‘সরি, ‘সরি

এনসিপি নেতার বক্তব্যে জয়বাংলা, পরে বললেন ‘সরি, ‘সরি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : জুলাই পদযাত্রার কর্মসূচিতে গাইবান্ধার সাদুল্লাপুরে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এনসিপি সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম।

এরপর মুহূর্তেই তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাদুল্লাপুর শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্যের শেষাংশে এ স্লোগান দেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, আমি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য পাড়া-মহল্লায় কথা বলছি। এতে অত্যন্ত সাড়া পাচ্ছি। আমাকে যদি জামালপুর ইউনিয়নের মানুষ একটু সহযোগিতা করে, আমাকে হয়তো কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এ আশা রেখে বক্তব্য শেষ করছি। জয় বাংলা।

এ স্লোগান দেওয়ার পরেই কিছুক্ষণ হাস্যরসের সৃষ্টি হয়। পরে অবশ্য এ ভুলের জন্য তাৎক্ষণিকভাবে ‘সরি’ বলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন শফিজল।

আরও পড়ুন

এদিকে তার জয় বাংলা স্লোগানের ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা ও গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি, উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান আতিক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতার বক্তব্যে জয়বাংলা, পরে বললেন ‘সরি, ‘সরি

ভারপ্রাপ্তেই ভারাক্রান্ত নাটোরের বাগাতিপাড়ার প্রাথমিক বিদ্যালয়

বগুড়ায় ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঐক্য সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতায় দেশকে এগিয়ে নিতে হবে : সমাজ কল্যাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হুমকির মুখে আরও তিনশতাধিক বাড়িঘর