বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার চা-বাগান এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল মান্নান ও ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফজলে রাব্বি। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল মান্নান ও ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফজলে রাব্বিকে গ্রেফতার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃতদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন







