ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রকি মিয়া(৩১)।
সে ঠাকুরগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুনএ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







