শহিদ বিশালের পরিবারের খোঁজ নিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া জুলাই যোদ্ধা নজিবুল সরকার বিশালের পরিবারকে উপহার সামগ্রী দিয়েছে পাঁচবিবি উপজেলা প্রশাসন। গত বুধবার পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের পক্ষে শহিদ বিশালের বাড়িতে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সামসুল আলম।
এসময় তিনি শহিদ বিশালের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের স্যালোমেশিন মিস্ত্রী মো: মজিদুল সরকারের বড় ছেলে বিশাল ৪ আগস্ট জয়পুরহাট শহরে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহিদ হন।
আরও পড়ুনবিশালের বাড়িতে গিয়ে তার বাবা মজিদুল সরকার, মা বুলবুলি খাতুন এবং ছোটভাই আব্দুল মমিন সরকারের হাতে ইউএনওর পাঠানো ফলের ঝুড়ি তুলে দেন সমাজসেবা কর্মকর্তা। এসময় সামসুল আলম যেকোনো প্রয়োজনে পাঁচবিবি উপজেলা প্রশাসনের সাথে তাদের সরাসরি যোগাযোগ করতে বলেন।
মন্তব্য করুন







