বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসা ছাত্রী ৪ দিন যাবত রহস্যজনক নিখোঁজ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে সুমাইয়া আকতার (১৪) নামে ৯ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী ৪দিন যাবত নিখোঁজ রয়েছে। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের অর্জুনগাড়ী (মোলামগাড়ী) গ্রামের প্রবাসি সবুজ আকন্দের মেয়ে। গত ১৩ জুলাই ধামাইল ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা নাজমা আকতার গত ১৫ জুলাই আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সুমাইয়া আকতার ১৩ জুলাই সকালে বাড়ি থেকে হেঁটে মাদ্রাসায় যায়। এরপর মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলেই কোন এক সময় রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নির্ধারিত সময় বাড়ি না ফেরায় ওই ছাত্রীর মা ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। তাকে অপহরণ করা হয়েছে কিনা এ নিয়েও সন্ধিহান পরিবার।
আরও পড়ুনসুমাইয়া আকতারের মা নাজমা জানায়, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিজেরাও বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক আব্দুর রহমান জানান, নিখোঁজ ছাত্রী উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। অল্প সময়ে উদ্ধার সম্ভব হবে বলে আশা রাখি।
মন্তব্য করুন







