ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৮:৩০ পিএম

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল টাইগাররা

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল টাইগাররা, ছবি:সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ রানের জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ।

দলের জয়ে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ব্যাট হাতে মাত্র ১০ বলে ৪টি ছক্কা আর এক চারের সাহায্যে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেন। আর বল হাতে শিকার করেন ১ উইকেট।

দলের জয়ে জোড়া ফিফটি হাঁকান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। বল হাতে ৩.৪ ওভারে মাত্র ২৬ রানে ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

আজ শুক্রবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তারা দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উদ্বোধনীতে দ্বিতীয় সর্বোচ্চ (১২০) রানের জুটি গড়েন।

আরও পড়ুন

এরপর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। মাত্র ২১ রানের ব্যবধানে ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান। 

১৬.৫ ওভারে ১৪১ রানে ৫ উইকেট পতনের পর; মাত্র ১৯ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন সাইফউদ্দিন ও ইয়াসির আলি। তাদের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। মাত্র ১০ বল খেলে চারটি ছক্কার সাহায্যে ৩১ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১২ বলে দুই চার আর এক ছক্কায় ২২ রান করেন ইয়াসির আলি।  

টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর ৪৪ রানের জুটি গড়েন অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টন। তারপর ফের ব্যাটিং ধসের কারণে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। ৩৪ রানে জয় পায় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় কচুরিপানায় লুকিয়েও রক্ষা হয়নি, দুই ডাকাতকে আটক করলো গ্রামবাসী

বগুড়া মহানগরে জামিলনগর মহল্লার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল টাইগাররা

বিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি দেবে ফিফা 

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ১

১৪৬০ কর্মী নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন ফি ২২৩ টাকা