পানির বোতলে ইংল্যান্ডের গোপন ছক ফাঁস!
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে ২—১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদযাপনের মাঝেই সামনে আসে চমকপ্রদ এক ঘটনা। মাঠে পড়ে থাকা ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল হাতে পান লিওনেল মেসির সতীর্থরা।
পরবর্তীকালে দেখা যায়, সেই বোতলেই লেখা ছিল সম্ভাব্য টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন পেনাল্টি শুটারদের বিস্তারিত বিশ্লেষণ। এরপরই বোঝা যায়, ম্যাচটি যদি টাইব্রেকারে গড়াত, তাহলে আর্জেন্টিনার শট ঠেকাতে ইংল্যান্ডের কী পরিকল্পনা ছিল। ওয়ানফুটবলের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের বিষয়ে বিভিন্ন তথ্য লেখা ছিল।
কোন খেলোয়াড় সাধারণত কোন দিকে শট নেন, শট নিচু নাকি উঁচু হয়, কখন অপেক্ষা করতে হবে, কখন প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে হবে এবং কোন দিকে ঝাঁপ দেওয়া সবচেয়ে কার্যকর হতে পারে— এসবই ছিল সেই নোটে। আর্জেন্টিনার খেলোয়াড়রা উদযাপনের সময় বোতলটি হাতে নিয়ে সেটি দেখেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।
বড় টুর্নামেন্টে টাইব্রেকারের প্রস্তুতির অংশ হিসেবে গোলরক্ষকদের এমন তথ্যভিত্তিক নোট ব্যবহার নতুন কিছু নয়। প্রতিপক্ষের শুটারদের পূর্বের পেনাল্টির ধরন বিশ্লেষণ করে কোচিং স্টাফরা এসব তথ্য প্রস্তুত করে থাকেন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তুতি আর কাজে লাগানোর সুযোগ পায়নি ইংল্যান্ড। নির্ধারিত সময়েই ২—১ গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
আরও পড়ুন
মন্তব্য করুন









