ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১১:২১ এএম

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স্থায়ী সেনাঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক মারিভ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন অঞ্চলকে নিজেদের স্থায়ী নজরদারির মধ্যে রাখতেই নেওয়া হয়েছে। তবে দক্ষিণ লেবাননের ঠিক কোথায় সেনাপোস্ট স্থাপন করা হচ্ছে— সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সূত্রগুলো।

 লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে গত ২ মার্চ থেকে সেখানে সেনা অভিযান পরিচালনা করছে আইডিএফ। সরকারি হিসেবে চলমান অভিযানের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪ হাজার ১৩৪ জন, আহত হয়েছেন ১২ হাজার ২২৪ জন বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ১০ লাখ।

আরও পড়ুন

এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা সংলাপ হয়েছে দুই দেশের সরকারি প্রতিনিধির মধ্যে। সর্বশেষ দফার সংলাপ শেষ হয়েছে গত বুধবার, ইতালির রাজধানী রোমে। সেই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা দক্ষিণ লেবাননের দুই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে একটি চুক্তির ফ্রেমওয়ার্ক এবং শর্তাবলী নিয়ে আলোচনাও করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

কৃষক শক্তিশালী হলে দেশও শক্তিশালী : কৃষিমন্ত্রী

৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

পুলিশকে পেশাদারিত্বের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে

পঞ্চগড়ে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন