জুলাই আন্দোলনে শুধু দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান
ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্ত করছে। প্রতিটি মামলায় বিপুল সংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, ভূমিকা এবং ফরেনসিক তথ্য—প্রমাণ যাচাই করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই মামলার অগ্রগতি বিষয় প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের ঘটনায় ডিবির তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেছেন, আমাদের ডিবিতে ৫৯টি মামলা তদন্ত করছি। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। আসামিদের অবস্থান শনাক্ত করা এবং কার কী অবস্থান ছিল সেগুলো দেখার বিষয় আছে। ফরেনসিকের বিষয় আছে। আমরা সব কিছু নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এই আন্দোলনের প্রায় ৪০ জিবি ডাটা আছে। আমরা অত্যন্ত সিরিয়াসভাবে মামলাগুলো নিয়ে কাজ করছি। আমরা আইনের ভেতরে থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা প্রতিবেদন দেবো।
আরও পড়ুনএক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেছেন, যে সমস্ত মামলা হয়েছে আপনারা জানেন এই মামলাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি ভিন্ন উদ্দেশ্য নিয়ে মামলা করে থাকে তাতে আমরা সায় দেব না। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। মামলার তদন্তে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কি—না জানতে চাইলে তিনি বলেছেন, অনেক সমস্যা। একটি বিশাল ডাটা বিশ্লেষণের বিষয় আছে। আবার আসামির সংখ্যাও অনেক। আবার একেক ঘটনায় একেক রকম আসামি করা হয়েছে। সব জিনিসগুলো যাচাই—বাছাই করতে হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








