ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ১১:০৭ পিএম

৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত, ৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ থাকায় বাজার থেকে তিনটি কোম্পানিকে তাদের তিনটি খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজার থেকে এসব খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বাজার থেকে প্রত্যাহার করে নিতে বলা খ্যাদ্যপণ্য তিনটি হলো- ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট) এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

আরও পড়ুন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজার থেকে এসব খাদ্যপণ্য তুলে নেয়ার পাশাপাশি কোম্পানি তিনটিকে খাদ্যপণ্যগুলোর বিপণন বন্ধের নির্দেশনাও দেয়া হয়েছে। এই অবস্থায় সর্বসাধারণকে উল্লিখিত এই তিনটি খাদ্যপণ্য ক্রয় বা গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের অভিযোগে গত ৩ জুলাই ইস্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

পুলিশকে পেশাদারিত্বের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে

পঞ্চগড়ে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

সরকারি ও বিরোধী দল মিলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত