দিনাজপুরের চিরিরবন্দরে দুই মাদক কারবারির জেল
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দুই মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালত ২ বছর কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চেতুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় চেতু মন্ডলপাড়ার মো. আজিজুল ইসলামের ছেলে মো. কাজল রানা(২৭) ও নান্দেড়াই মজিরত হাজিপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মো. জাফর ইকবালকে(২৮) ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও রাখার অপরাধে হাতেনাতে আটক করে পুলিশ।
আরও পড়ুনচিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন







