ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৭:৫৯ পিএম

পাবনার সুজানগরে পুলিশের উপর  হামলা, ওসি আহত

সংগৃহীত,পাবনার সুজানগরে পুলিশের উপর  হামলা, ওসি আহত

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে মথুরাপুর গ্রামে ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আসরে অভিযান চালানোর ঘটনায় গ্রামবাসীর হামলায় সুজানগর থানার ওসি আহত ও পুলিশ পিকআপ ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার ভোরে হামলার ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মথুরাপুর গ্রামের পূর্বপাড়ার লোকজন বড় পর্দায় বিশ্বকাপ (আর্জেন্টিনা-ইংল্যান্ড) খেলা দেখা শেষে প্রীতিভোজ করছিল। এসময় সুজানগর থানা পুলিশ ওই খেলা দেখার আসরে অভিযান চালিয়ে ৮/১০ জনকে আটক করে। 

উপস্থিত অন্যান্য লোকজন আটককৃতদের নিরপরাধ দাবি করে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। কিন্তু পুলিশ তাদের ছেড়ে দেয়না। একপর্যায়ে আটককৃতদের ছাড়িয়ে নিতে গ্রামের একাধিক মসজিদে মাইকিং করা হয়। এসময় শত শত গ্রামবাসী ছুটে এসে পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেয়। 

হামলায় সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন আহত হওয়া ছাড়াও পুলিশ পিকআপ ভাঙচুর হয়। আহত ওসি মোজাফফর হোসেনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন

সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. সাদিক আহমেদ হামলায় থানার ওসি আহত ও পুলিশ পিকআপ ভাঙচুরের কথা স্বীকার করেন। সেই সাথে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে মাথা গোঁজার জায়গা চাইলেন অসহায় নারী

পাবনার সুজানগরে পুলিশের উপর  হামলা, ওসি আহত

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের কী সম্পর্ক, প্রশ্ন তানজিন তিশার

বগুড়ার সোনাতলায় নদ-নদীতে পানি বৃদ্ধি ৩ কোটি টাকার ফসলের ক্ষতি

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

বগুড়ার আদমদীঘিতে মামলার স্বাক্ষীকে দেয়ায় হুমকির অভিযোগ