ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৭:৪২ পিএম

বগুড়ার সোনাতলায় নদ-নদীতে পানি বৃদ্ধি ৩ কোটি টাকার ফসলের ক্ষতি

সংগৃহীত,বগুড়ার সোনাতলায় নদ-নদীতে পানি বৃদ্ধি ৩ কোটি টাকার ফসলের ক্ষতি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বৃহস্পতিবার যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে সংশ্লিষ্ট উপজেলায় পাট ১৫ হেক্টর, শাক-সবজি ১৩ হেক্টর, কলা ১ হেক্টর, পেঁপে ১ হেক্টর, রোপা আমনের বীজতলা ২১ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় ৩ কোটি টাকা। 

এ বিষয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, যমুনা ও বাঙালি নদী বেষ্টিত উপজেলার নদীকুলীয় লোকজনদেরকে প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। বছরের  ৩ থেকে ৬ মাস বন্যার পানিতে নিমজ্জিত এলাকাগুলোর মানুষকে ক্ষতি মেনে নিয়েই চলতে হয়। 

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্যার পানি দ্রুত নেমে গেলে ক্ষয়-ক্ষতি কিছুটা কম হবে। তবে আকস্মিক যে সকল ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে সেগুলো নষ্ট হবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় নদ-নদীতে পানি বৃদ্ধি ৩ কোটি টাকার ফসলের ক্ষতি

জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

বগুড়ার আদমদীঘিতে মামলার স্বাক্ষীকে দেয়ায় হুমকির অভিযোগ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিপরিষদ বৈঠক

বগুড়ার ধুনটে ভ্রাম্যমান আদালতে পোড়ানো হলো সোয়া লাখ টাকার নিষিদ্ধ জাল

শিল্পী হাসমত ৫ হাজার আর্জেন্টিনা ভক্ত‘র শরীরে একে দিলেন পতাকা